বাঘা যতীন স্টেশনে আগুন, আতঙ্ক

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণ কলকাতার বাঘা যতীন স্টেশনে আজ সকালে একটি দোকানে আগুন লেগে আতঙ্ক দেখা দেয়। স্টেশন চত্বরে থাকা একটি দোকানে আগুন লাগায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলও বন্ধ থাকে। স্টেশনে অপেক্ষারত যাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠেন। সপ্তাহের শুরুতে এই ঘটনায় নিত্যযাত্রীরা অসুবিধায় পড়েন। বহু ট্রেন মাঝ পথে আটকে যায়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভায়। রেল ও পুলিশের আধিকারিকরাও সেখানে যান।
এই ঘটনায় স্টেশন চত্বরে থাকা দোকানগুলির অগ্নি নির্বাপণ সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেয়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*