- সুপ্রিম কোর্টে স্বস্তি ইডির। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এ স্থগিতাদেশের নির্দেশ।
- মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশির মাঝে সেদিন প্রতীক জৈনের বাড়ি থেকে যে সমস্ত জিনিস, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে গিয়েছিলেন, তা সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাযাতে কোনওভাবে বিকৃত করা না হয়, সেটাও নিশ্চিত করতে হবে তদন্তকারীকে।
- সব পক্ষকে আগামী দু’সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নোটিসও ইস্যু করেছেন তিনি।
- নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শনের পরে সাংবাদিক সম্মেলনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নমূলক প্রকল্পের প্রচার সামনে রেখেই বিধানসভা ভোটে লড়বে তৃণমূল, মানুষ বিচার করবে তৃণমূল কতগুলি আসন পাবে, মন্তব্য অভিষেকের।
- এসআইআর-এর শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্পষ্ট করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের সিইও দপ্তরে তাদের পাঠানো চিঠির উত্তরে কমিশন জানিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট শুনানির ক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে অনুমোদন দেওয়া হচ্ছে না।
- SIR-কে কেন্দ্র করে বিক্ষোভ দেখা গেল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পিন্ডিরা গ্রামে। নিজের বুথে শুনানি করার দাবিতে তিনজন বিএলও এবং পঞ্চায়েত কর্মীদের প্রায় চার ঘণ্টা ধরে পঞ্চায়েত অফিসে তালাবন্দি করে রাখলেন গ্রামবাসীরা।
- এসআইআর-এর শুনানি পর্বে হয়রানির অভিযোগে উত্তাল চাকুলিয়া বিডিও অফিস। উত্তেজিত জনতা বিডিও অফিস চত্বরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন।
- বৃহস্পতিবার বড়বাজারে একটি রাসায়নিক সরঞ্জামের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন।
- রাজ্যে নিপা আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার উন্নতি। বারাসত হাসপাতালে চিকিৎসাধীন মেল নার্সকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে বলে খবর। অপর নার্সের শারীরিক অবস্থাতেও উন্নতি দেখা গিয়েছে।
- সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা অভিনেতা বিজয়ের। টিভিকে সুপ্রিমো বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়গণ’-এর মুক্তি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। মামলা ফেরত পাঠানো হলো মাদ্রাজ হাইকোর্টেই। সেখানেই ২০ জানুয়ারির সেন্সর বোর্ডের আবেদনের নিষ্পত্তি করার নির্দেশ।

Be the first to comment