রোজদিন ডেস্ক : এবার খাস কলকাতা শহরে রহস্যজনক মৃত্যু হল এক বিএলওর। নাম অশোক দাস (৪৭)। মৃত বিএলও কলকাতা পুরসভার ১৯ নং ওয়ার্ডের মুকুন্দপুরের অহল্যানগরে বাসিন্দা। তার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির বাথরুমের মধ্যে ওই বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরই একটি অডিয়ো ক্লিপও ভাইরাল হয়েছে। সেখানে মৃতের স্ত্রী একজনকে বলছেন, ১৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ রাজু দিনের পর দিন হুমকি দিচ্ছিল অশোক দাসকে। যে কারণেই আত্মহত্যা করেছে অশোক দাস। ক্লিপ সামনে আসতেই আসরে নেমেছে বিজেপি। বিজেপির কর্মী-নেতারা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

Be the first to comment