বড়বাজারে আগুন, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : গতকালের পর আজ আবার আগুন লাগলো কলকাতায়। এবার বড়বাজারে। আজ দুপুরে বড়বাজারের বর্নফিল্ড রোডের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নেভানোর কাজ করেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন, ধোঁয়া দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কালো ধোঁয়ায় এলাকা ঢেকে গেলে দমকল কর্মীরা ফোম ব্যবহার করেন। রাসায়নিক গুদাম হওয়ায় বিষাক্ত গ্যাস বেরোলে আরও আতঙ্ক দেখা দেয়। মাস্ক পরে যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি।
একই সপ্তাহে কলকাতায় দুদিন আগুন লাগায় বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*