রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গের পর প্রতিবেশী ঝাড়খণ্ড!! জল সরবরাহ প্রকল্পে দুর্নীতির তদন্তে গিয়ে বিতর্কে জড়ালো ইডি।। সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ আনেন রাঁচির বাসিন্দা সন্তোষ কুমার। এই নিয়ে ইডি অফিসে অভিযানে যায় ঝাড়খণ্ড পুলিশ।
এর প্রতিবাদে উচ্চ আদালতে যায় ইডি, তাঁরা এই বিষয়ে সিবিআই তদন্ত দাবি করেছেন। যা নিয়ে ওই রাজ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, জল সরবরাহ দূর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডি আধিকারিকরা তাঁকে প্রচন্ড মারধর করেন, তাঁর মাথায় আঘাত করা হয় বলে সন্তোষ কুমার অভিযোগ করেন।তিনি ইডির পদস্থ আধিকারিক প্রতীক ও তাঁর সহকারী শুভমের বিরুদ্ধে এই সব অভিযোগে পুলিশে নালিশ জানান।
আজ সকালে রাঁচি পুলিশের একটি দল ইডি অফিসে গিয়ে দিনভর তাঁদের জিজ্ঞাসাবাদ করে। সন্ধ্যায় সেখান থেকে চলে যান তাঁরা।
এই ঘটনায় ক্ষুব্ধ ইডি ঝাড়খন্ডের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। তাঁরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেন। তাঁদের কার্যালয়ে রাজ্য পুলিশের যাওয়ার ঘটনা চ্যালেঞ্জ করেন। শুক্রবার উচ্চ আদালতে এর শুনানি হওয়ার কথা আছে বলে জানা যায়।
বিরোধী নেতা বাবুলাল মারান্ডি এই ঘটনায় হেমন্ত সোরেন কে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁরা ঝাড়খন্ডকে বাংলা হতে দেবেন না৷ দুর্নীতির দায়ে তাঁর নিশ্চয়ই শাস্তি হবে।
প্রসঙ্গত ঝাড়খন্ডে জেএমএম – কংগ্রেস সরকার আছে। তারা আইন আইনের পথে চলবে বলে জানায়।

Be the first to comment