অমিত শাহের পদত্যাগ দাবি, তুলনায় তৃণমূলে নরম অলকা

Spread the love

পিয়ালি: 

২৬-এর ভোটের দামামা বেজে গেছে। বিজেপির দিল্লির নেতৃত্ব থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, স্ট্র্যাটেজি তৈরি থেকে ভোট প্রচার ব্যস্ত সবাই। মমতা ব্যানার্জির ভোটব্যাঙ্কের অনেকটাই হল মহিলা ভোটার। মহিলাদের জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পও করেছেন মমতা। তার লক্ষীর ভান্ডার তো এখন অন্য রাজ্যগুলির কাছে আদর্শ স্বরূপ। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীকে এনে, মহিলা নেতা কর্মীদের চাঙ্গা করতে প্রস্তুত রাজ্য কংগ্রেস। অলকা লাম্বার উপস্থিতিতে রাজ্য মহিলা কংগ্রেসের নতুন  সভাপতির হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়। শ্রাবন্তী সিং হলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি। শ্রাবন্তী প্রেস কনফারেন্সে জানান রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি প্রয়োজন। এর পাশাপাশি অলকা, শ্রাবন্তী দুজনেই নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হন।


অলকা লাম্বা ছাড়াও এদিন প্রদেশ কংগ্রেস দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ছিলেন কংগ্রেস নেত্রী মিতা চক্রবর্তী, বিদায়ী মহিলা কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত তথা রাসুদি প্রমূখ।
অলকা তাঁর সাংবাদিক সম্মেলনে বিজেপিকে আপাদমস্তক আক্রমণ করেন। তুলনায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরীক হওয়ায় অনেকটাই নরম দেখায় রাজ্যের শাসক দলের প্রতি। যদিও কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রভৃতি নানা প্রকল্প সম্পর্কে সম্যক অবহিত অলকা বলেন এগুলো কোনটাই সাফল্য সেরকম ভাবে পায়নি। এখনো বাল্যবিবাহ হয় এখনো মেয়েরা স্কুলে ড্রপ আউট হয়। এ ছাড়া লক্ষ্মীর ভান্ডারে যে পরিমাণ টাকা দেয় তার থেকে বেশি মেয়েদের পাওয়া উচিত বলে তিনি মনে করেন।


বিজেপিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে অমিত শাহর অবিলম্বে পদত্যাগ করা উচিত কলকাতায় বললেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বা।
বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতির তীব্র প্রতিবাদ করার পাশাপাশি অলকা বলেন, বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ব্যতিক্রম নয় দিল্লিও। বিজেপি এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে এবং এসআইআর করে মানুষকে চূড়ান্ত হয়রানিতে ফেলেছে বিজেপি, বলেন অলকা।
এসআইআর এর নামে নির্বাচন কমিশন চূড়ান্ত দুর্নীতি করছে। হরিয়ানার উদাহরণ টেনে অলকা বলেন রাহুল গান্ধী সর্বপ্রথম এই ভোট চুরি ধরেন। ইডি ও সিবিআই সহ এজেন্সিগুলোকে কেন্দ্র সরকার অপব্যবহার করেন বলেন অলকা।
মোটের ওপর অলকার বক্তব্য এই সমস্যার মোকাবিলায় তাঁরা ইন্ডিয়া জোট এককাট্টা। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে, এই প্রশ্নের উত্তর দেবে হাই কমান্ড বলে উত্তর এড়িয়ে যান অলকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*