নারকেলডাঙায় তরুণী খুনে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
খাস কলকাতার নারকেলডাঙ্গায় তরুণী খুনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।। গত ১৪ জানুয়ারি নিজের বাড়িতে রহস্য জনক ভাবে তরুণী পুষ্পা কুমারীর (২২) মৃতদেহ উদ্ধার হয়। তাঁর বাবা রাজ নারায়ণ শাহ ও প্রতিবেশীরা তাঁকে এনআরএস হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর গলায় দাগ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়।
পুলিশ সূত্রে প্রকাশ, হাসপাতাল থেকে খবর পেয়ে তাঁরা সেখানে যান। মৃত তরুণীর বাবা জানান, কোমল সিং নামের এক প্রতিবেশী তাঁর মেয়েকে বিছানার ওপর অচৈতন্য অবস্থায় দেখতে পান, কোন সাড়া শব্দ না মেলায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩.১৫ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল তরুণীর ময়নাতদন্তর পর দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ঐদিন সন্ধ্যায় প্রতিবেশী বিজান্তি দেবী (৪০) লিখিত ভাবে পুষ্পা কুমারীর মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ।
পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
কে বা কারা এই তরুণীকে হত্যা করলো, তা নিয়ে ব্যাপক রহস্য দেখা দিয়েছে। ঘটনার সময় তরুণী বাড়িতে একাই ছিলেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*