অসমের নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক কংগ্রেস নেতৃত্বের, উপস্থিত মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী 

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের বিধানসভা নির্বাচনে দলের কৌশল নিয়ে আজ দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে র বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। লোক সভার বিরোধী নেতা রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, গৌরব গগৈ, জিতেন্দ্র সিং প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। ১২৬ সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় এবার বিজেপি র বিরুদ্ধে লড়াই এর নীল নকশা নিয়ে সেখানে প্রাথমিকভাবে কথা হয় বলে প্রকাশ।
বৈঠকে ভূপেশ বাঘেল, ডি কে শিবকুমার, দেবকান্ত সাইকিয়া প্রমুখ অংশ নেন বলে জানা যায়।


সূত্রের খবর, অসম নির্বাচনে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরতে চান দলের একাংশ। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ গান্ধী নেহরু পরিবারের আস্থাভাজন বলেও পরিচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*