১০টা

Spread the love
  1. শিলিগুড়িতে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২১৬ ফুট উচ্চতার মূর্তি হবে। এটাই হবে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি।’ দর্শকাসনে তখন ‘জয় মহাকাল’ ধ্বনি। উদ্বোধনের আগে অর্জুন পুরস্কারজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. শিলিগুড়িতে একাধিক বাস পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, স্লিপার বাস পরিষেবা উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে। মোট ৬টি স্লিপার বাস চালু হচ্ছে। সেগুলি কোচবিহার থেকে দিঘা, আলিপুরদুয়ার থেকে দিঘা এবং শিলিগুড়ি থেকে দিঘা যাবে।
  3. মেদিনীপুরের দুই বিধায়ক তৃণমূলে আসতে চেয়েছেন, আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ রেখেছি। এঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। অজিত মাইতির সঙ্গে হিরণ আমার অফিসে এসেছিল আমি নিইনি।
  4.  শুক্রবার সকালে অমর্ত্যর বাড়িতে গেলেন ৩ সদস্যের প্রতিনিধি দল। সেই সময়ে নোবেলজয়ী বাড়িতে ছিলেন না। তাঁর মামাতো ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন তাঁরা।
  5. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সুজয় পাল। শুক্রবার আদালতের এক নম্বর কোর্টরুমে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  6. মুম্বইয়ের আবির খেলায় মেতে উঠলেন বিজেপির কর্মীরা। ২৯টি পুরসভার মধ্যে ২৭টিতে জয় প্রায় নিশ্চিত। এখনও গণনা চলছে।
  7. সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন শ্রীকান্ত পাঙ্গারকর। জালনা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জিতলেন তিনি। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।
  8. দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দিল্লি রাজধানী এলাকায় জিআরএপি স্টেজ ৩-এর অধীনে দূষণবিরোধী বিধিনিষেধ ফের আরোপ করা হলো।
  9. ২৪২টি অবৈধ জুয়ার সাইট বন্ধ করে দিল কেন্দ্র। ‘যুবদের সুরক্ষা এবং সমাজের ক্ষতি রোধ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার।
  10. শুক্রবার বিকেলে একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*