শপথ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুজয় পাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার তাঁকে শপথবাক্য পাঠ করান। এতদিন তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিচারপতি সুজয় পাল শপথ গ্রহণের পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করায় বিচারপতি সুজয় পালকে আন্তরিক অভিনন্দন। আমি বিচারপতি পালকে বিচার বিভাগের এই উচ্চ আসনে স্বাগত জানাই।”

এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম গত ৯ জানুয়ারি সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। কলকাতা হাইকোর্টে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার প্রশাসন ও বিভিন্ন জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে তাঁর ভূমিকা কলেজিয়ামের নথিতেও উল্লেখ রয়েছে। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন। ঐতিহ্য মেনে এদিন লাল পোশাকে শপথবাক্য পাঠ করেন তিনি। ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০২৫ সালের ২৬ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টে বদলি করার সুপারিশ করে। সেই থেকেই তিনি এখানে কর্মরত। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেলেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*