তপসিয়ায় আগুন, সরেজমিনে পরিদর্শন প্রদেশ কংগ্রেস সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক : চলতি সপ্তাহে ফের আগুন লাগলো কলকাতায়। আজ দুপুরে জনবহুল তপসিয়ার এক সোফা তৈরির কারখানায় আচমকা আগুন লাগে। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুনের ফলে সংশ্লিষ্ট এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত হন স্থানীয় মানুষ। সোফা তৈরির কারখানায় বহু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। পরে আরও ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে লাগেন। আশপাশের বহু ভবন খালি করে দেওয়া হয়।।
প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার ঘটনা স্থল পরিদর্শনে যান। সঙ্গে আরও প্রতিনিধিরা ছিলেন।তাঁরা ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেন।
কলকাতায় চলতি সপ্তাহে একের পর এক আগুন লাগার ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*