দশে দশ

Spread the love
  1. দু’দিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহে সভা করার কথা রয়েছে তাঁর। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। তার আগে সোশ্য়াল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখলেন, ‘পশ্চিমবঙ্গে রেলের পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
  2. শনিবার মালদহ টাউন স্টেশনে হাওড়াগুয়াহাটি (ভায়া মালদহবন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সব মিলিয়ে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।
  3. শিলিগুড়ির পরে জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
  4. দেশের যুবসমাজকে জুয়ার নেশার গ্রাস থেকে বাঁচাতে এবং তাদের আর্থিক দিক থেকে সর্বস্বান্ত হওয়া থেকে আটকাতে ফের ‘ডিজিটাল স্ট্রাইক’ কেন্দ্রের। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে ২৪২টি অবৈধ বেটিং এবং গ্যাম্বলিং ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করে দেওয়া হলো।
  5. মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে যে ‘সার’–এর নথি হিসেবে গ্রহণ করা যাবে না, সেটা বৃহস্পতিবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরকে কমিশন জানিয়ে দিয়েছে। কিন্তু বাকি যে নথিগুলির অস্তিত্ব ইসির লিস্টেই নেই, সেগুলিকে কেন বুথ লেভেল অফিসার (বিএলও), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (এইআরও) কেন‍ আপলোড করছেন— তা নিয়ে অসন্তুষ্ট কমিশন।
  6. কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, ‘হোয়াটসঅ্যাপে নোটিস পাঠাচ্ছে। এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট চলবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড চলবে না।’
  7. জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে আটক ৩ সন্দেহভাজন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, পাক-যোগে সন্দেহজনক কাজের অভিযোগেই তাঁদের আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোনে মিলেছে পাকিস্তানি ফোন নম্বর।
  8. শনিবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘সংখ্যালঘু ভোট পেতে মরিয়া তৃণমূল। তাই পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল।’
  9. সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোররাতে সাড়ে তিনটে নাগাদ একটি গ্যাস লাইটার রিফিল করার দোকানে হঠাৎ আগুন লেগে যায়।
  10. শনিবার হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ভারত-পাক যুদ্ধ থামিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে অন্তত এক কোটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। এটি সত্যিই অসাধারণ ঘটনা। আমার কাছে বড় সম্মানের।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*