- আজ ১৭ জানুয়ারি শুক্রবার, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস। এই উপলক্ষে তাঁদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
- আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। সেখান থেকেই উদ্বোধন করবেন বন্দে ভারত স্লিপার ট্রেনের
- আগামীকাল রবিবার হুগলির সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছে উদ্বোধন ও শিলান্যাস।
- বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর আগেই হামলার আশঙ্কা। পাথর বৃষ্টি করা হতে পারে ট্রেনকে লক্ষ্য করে। মালদহের কালিয়াচক থানাকে সতর্কবার্তা আরপিএফের।
- গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত জয়ী হল মুম্বই পুর নির্বাচনে।
- কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সুজয় পাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
- অসমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দিল্লিতে রাহুল গান্ধির নেতৃত্বে বৈঠকে কংগ্রেস, ছিলেন খাড়গেও।
- সাংবাদিক সোমা মাইতির উপর আক্রমণ, তীব্র নিন্দা করল দক্ষিণ এশিয়ার মহিলা সাংবাদিকদের সংগঠন
- এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত বেলাডাঙ্গা তে আবার অবরোধ শুরু হয়েছে।
- কলকাতায় পুলিশ অফিসারের বিরুদ্ধে তরুণী পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগ, কসবার ঘটনা।
- উত্তুরে হাওয়ার দাপট কমছে। সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ ১৩ ডিগ্রির ঘরে পারদ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।

Be the first to comment