ইন্দোনেশিয়ায় ১১ জন-সহ নিখোঁজ বিমান

Spread the love

রোজদিন ডেস্ক : ইন্দোনেশিয়ায় ১১ জনকে নিয়ে একটি বিমান নিখোঁজ হওয়া নিয়ে তীব্র উদ্বেগ, আশঙ্কা দেখা দিয়েছে। বিমানটি মূলত মাছের ক্ষেত্রে নজরদারির কাজ করত। শনিবার ইয়োগাকার্জ থেকে মাকাসারা যাচ্ছিল। দুপুর সওয়া একটার কিছু পর থেকে তার আর হদিশ মেলেনি।তখন বিমানটির অবস্থান মারোস জেলায় বুলুসারাইং জাতীয় উদ্যানের কাছে ছিল। এরপর আর তার খোঁজ মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাকাসারায় নামার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে বার্তাও দেওয়া হয়। কিন্ত এরপর তা র‍্যাডার থেকে নিখোঁজ হয়ে যায়। পার্বত্য এলাকা হওয়ায় তার অবস্থান নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়া সরকার, বিমান সংস্থা নিখোঁজ বিমানের খোঁজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*