অনিয়মিত উড়ান : ইন্ডিগোকে ২২ কোটি টাকার জরিমানা আরোপ ডিজিসিএ-র

Spread the love

রোজদিন ডেস্ক : গত ডিসেম্বরে ব্যাপক অনিয়মিত উড়ান চলাচলের জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে ২২.২০ কোটি টাকার জরিমানা আরোপ করলো ডিজিসিএ। ওই সময় ব্যাপক হারে বিমানের উড়ান বাতিলের ফলে বহু যাত্রী প্রবল অসুবিধায় পড়েন। সুযোগ বুঝে অন্য বিমান সংস্থাগুলি প্রচুর ভাড়া বাড়িয়ে দেয়। এই সব নিয়ে দেশ জুড়ে তীব্র ক্ষোভ, অসন্তোষ ছড়িয়ে পড়ে।
ডিজিসিএ ইন্ডিগোর সিইও পিটার এলবার্স ও দুই সিনিয়র এক্সিকিউটিভকেও সতর্ক করেছে। জরিমানা আরোপ করা ছাড়াও ইন্ডিগোকে ৫০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখার নির্দেশও দিয়েছে ডি জি সি এ।ডিসেম্বরের প্রথম দিকে আচমকাই ব্যাপক হারে উড়ান বাতিল শুরু করে এই সংস্থা।
যা নিয়ে দেশ জুড়ে ক্ষোভ অসন্তোষের প্রেক্ষিতে নড়ে চড়ে বসে কেন্দ্রীয় সরকারও।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু সংসদে এই বিষয়ে ইন্ডিগোর বিরুদ্ধে একরাশ ক্ষোভও জানিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*