রোজদিন ডেস্ক : তিনি গ্রিনল্যান্ড চান। কিন্ত অন্য দেশের এতে আপত্তি আছে। এমনকি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি বন্ধু দেশও আপত্তি জানিয়েছে। এতে ক্ষিপ্ত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই দেশগুলির ওপর ১০% শুল্ক বসানোর ঘোষণা করলেন। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই তা লাগু করা হবে বলে শনিবার তিনি জানিয়েছেন। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ইত্যাদি দেশের ওপর এই শুল্ক আরোপ করেছেন তিনি। ভবিষ্যতে তা আরও বৃদ্ধির হুমকিও দিয়েছেন।

Be the first to comment