রোজদিন ডেস্ক : বেলডাঙ্গায় গত দু-দিনের ব্যাপক গোলমালের নেপথ্যে থাকা মূল চক্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মতিউর রহমান নামের এই ব্যক্তি মিম দলের সদস্য বলে জানা গেছে। ঝাড়খন্ডে এলাকার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তেতে ওঠে বেলডাঙ্গা। শুক্রবার তাঁর দেহ ফেরার পর চলে রীতিমত তান্ডব। সকাল থেকে ট্রেন, জাতীয় সড়ক অবরোধ, ভাঙচূর, মহিলা সাংবাদিক সহ প্রচার মাধ্যন প্রতিনিধি দের মারধর ইত্যাদি একের পর এক ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল ওই এলাকা। শনিবারও ফের গোলমালের শুরু হয়। বেলডাঙ্গা স্টেশনে হামলা, সরকারি সম্পত্তি নষ্ট চলে। হয় অবরোধ ও। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ শুরু হয় ধরপাকড়। পুলিশের জালে ধরা পড়ে মতিউর রহমান-সহ আরও অনেকে। পুলিশের দাবি, গোলমালে ইন্ধন দেওয়ার সেই মূল চক্রী। ওয়াইসি-র মিম দলের সঙ্গে যুক্ত। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।
বেলডাঙ্গার ঘটনা নিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উদ্বেগ ব্যক্ত করেছেন।
পরিস্থিতি এখনও থমথমে। এলাকায় পুলিশি টহল,নজরদারি চলছে।

Be the first to comment