নেতাজির জন্মদিন থেকে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি শুরু হবে : প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্মানে তাঁর জন্মদিন থেকে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি শুরু হবে। চলবে মহাত্মা গান্ধীর মৃত্যু দিন অবধি।
আজ সিঙ্গুরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা জানান। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের সরকার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির প্রতিমা বসিয়েছে। প্রথমবার লালকেল্লা থেকে আজাদ হিন্দ ফৌজের অবদানকে স্মরণ করা হয়েছে। আন্দামান নিকোবরে নেতাজির নামে দ্বীপের নামকরণ হয়েছে। দিল্লিতে ২৪/২৫ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি শুরু হত। তা ২৩ জানুয়ারি নেতাজি সুভাষবাবুর জন্মদিন থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি মহত্মা গান্ধীর প্রয়াণ দিবস অবধি চলবে।


উল্লেখ্য, প্রতি বছর লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি লাল কেল্লা থেকে আজাদ হিন্দ বাহিনীর অবদানের কথা স্মরণ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*