বগুলায় হিন্দু জাগরণ কমিটির সম্মেলন 

Spread the love

রমিত সরকার, নদীয়া : হিন্দু জাগরণ কমিটির উদ্যোগে হিন্দুদের ঐক্যের বার্তা দিতে রবিবার নদিয়ার হাসখালি বগুলা কলেজ মাঠে অনুষ্ঠিত হলো এক হিন্দু সম্মেলন। এই সম্মেলনে মতুয়া ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে ব্রাহ্মণ ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানটি।

জাতি, বর্ণ নির্বিশেষে সনাতনী হিন্দু সমাজের মানুষের একত্রিত হওয়াই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানের সূচনা হয় ধর্মীয় পদযাত্রার মাধ্যমে। দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এদিন একটি যজ্ঞেরও আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়, যা ভক্তদের মধ্যে উৎসাহ ও ভ্রাতৃত্ববোধ আরও বাড়িয়ে তোলে। এই অনুষ্ঠানের আয়োজক শ্যামল মল্লিক জানান, এই সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যে সনাতনী হিন্দু সমাজ আজ ঐক্যবদ্ধ। আজ এই উপস্থিত মানুষের সাড়া প্রমাণ করেছে সমাজে ঐক্য ও জাগরণের বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


ছবি : কাজল বসাক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*