দুর্নীতিগ্রস্ত বিজেপি আপনাদের নাগরিকত্বের প্রমাণ চাইছে, চাপড়ার সমাবেশ থেকে আক্রমণে অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : দুর্নীতিতে ডুবে রয়েছে বিজেপি। দলের এই রাজ্যের নেতা, কর্মীদের নামে একাধিক দুর্নীতির অভিযোগ। নদীয়ায় চাপড়ার রোড শো-এর পর বক্তব্য রাখতে গিয়ে এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে বিজেপি ভোটার তালিকার সংশোধনের নামে আপনার নাগরিকত্বের প্রমাণ চাইছে, সেই বিজেপি তাদের কৃষ্ণনগরের রজনী মুখার্জী লেনে থাকা জেলা পার্টি অফিস জোর জবরদস্তি দখল করে রেখেছে। এই বিজেপির কৃষ্ণনগর লোকসভার প্রার্থী অমৃতা রায় অভিযোগ করেছেন তাদেরই দলের জেলা সভাপতির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে নির্বাচনে টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। সেই বিজেপি আপনি নাগরিক কিনা তার প্রমাণ চাইছে।

বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে সেখানে সেখানেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।উদাহরণ দিয়ে জানান তেহট্টো ব্লকের ছিটকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুতপা টিকাদার ড্রেন তৈরির নামে দুর্নীতি করেছেন, তেহট্ট ব্লকেরই নাটনা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সরস্বতী বিশ্বাস একশো দিনের কাজের টাকা লুট করেছেন। বিজেপির এক এক করে দুর্নীতির ইস্যু তুলছেন অভিষেক, হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ছিল গোটা চাপড়া। স্থানীয়রা চাপড়ায় শেষ কবে এরকম সফল রোড শো দেখেছেন অনেকেই মনে করতে পারছেন না। এদিন একইসঙ্গে তিনি জানিয়ে দেন এই মাসেই আবাসের ২০ লক্ষ গ্রাহকের টাকা ব্যাঙ্কে চলে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*