অভিষেকের মানবিক মুখ দেখল চাপড়া, সভায় এসে অসুস্থ বৃদ্ধাকে নিজের গাড়িতে তুলে শুশ্রূষা

Spread the love

রোজদিন ডেস্ক : গত সপ্তাতে নদীয়ার তাহেরপুরে সভা করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নদীয়ার চাপড়াতে রোড শো করলেন। চাপড়ার ইনসাফ ক্লাব মাঠের সামনে থেকে রোড শো শুরু হয়ে চাপড়া শ্রীনগর মোড়ে এসে শেষ হয়। সেখানেই নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন। তবে অভিষেকের মানবিক রূপ দেখে মোহিত চাপড়াবাসি। শ্রীনগর মোড়ে বক্তব্য শুরুর সময় এক বৃদ্ধা মহিলা যিনি অভিষেককে দেখতে এসেছিলেন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে সেই বৃদ্ধা মহিলাকে শুশ্রুষার জন্য নিজের গাড়িতে নিয়ে এসে বসান। তারপরে তাকে হসপিটালের উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা করেন। উপস্থিত জনগণ অভিষেকের এই মানবিক মুখ থেকে আপ্লুত হয়ে হাততালি ও জয় বাংলা স্লোগান তোলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*