১৮তম খিদিরপুর উৎসবের সমাপ্তি হল। এই উপলক্ষে খিদিরপুর উৎসব কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে। বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে নানা ইভেন্টের আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্তভাবেই যোগদান করে স্থানীয় বাসিন্দারা।
রবিবার ছুটির দিনে উপচে পড়া ভিড় লক্ষ্যণীয়। হরিসভা স্ট্রীটে ‘গো আ্যজ ইউ লাইক’ – বেশ উপভোগ্য হয়ে ওঠে। হনুমান মন্দিরের সামনে বিরাট মন্ডপ বেঁধে অস্থায়ী মঞ্চে মূলতঃ দিনভর ওই অনুষ্ঠানের আয়োজন।
এছাড়াও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যোগদান করেন বহ মানুষ। দলমত নির্বিশেষে ও সর্বস্তরের মানুষের রক্তদান সাফল্য মিলেছে।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে এদিন জানিয়েছেন সাধারণ সম্পাদক রাজেশ কুমার ঝা।

Be the first to comment