১০টা

Spread the love
  1. সিঙ্গুরের জনসভা থেকে তৃণমূলের ১৫ বছরের শাসনকে ‘মহা জঙ্গলরাজ’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘১৫ বছরের মহা জঙ্গলরাজ বদলাতে হবে।’
  2. অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্পষ্ট কথা, ‘তৃণমূল অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি করে দিচ্ছে। ওদের জন্য ধর্নায় বসছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূল সব করতে পারে। ’
  3. বিজেপিই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বলে মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রশ্ন, ‘তৃণমূল তো UPA সরকারে ছিল, তখন এসব করেনি কেন?’ তাঁর জমানাতেই দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পেয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি।
  4. নদিয়ার চাপড়াতে রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো ঘিরে তৃণমূল কর্মী, সমর্থকদের উপচে পড়া ভিড়।
  5. ২৬ জানুয়ারির আগে বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর সদস্যরা ভারতে হামলা চালাতে পারে—কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফে এমনই ‘অ্যাকশনেবল ইনপুট’ জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে৷ সূত্রের খবর, এই ইনপুট হাতে পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক৷
  6. রবিবার সকাল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কিস্তওয়াড়ের জঙ্গলে হানা দেয় নিরাপত্তাবাহিনী। জওয়ানদের দেখেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও।
  7. দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে বোমা হামলার হুমকি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। হামলার হুমকির পরে আর কোনও ঝুঁকি নেননি পাইলটরা। ২৩৮ জন যাত্রীকে নিয়ে অবতরণ করে ফ্লাইট।
  8.  রবিবার সকালে লখনউ-দিল্লি জাতীয় সড়কে আচমকাই একে অন্যকে ধাক্কা মারে ১০টি গাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম হয়েছেন ১০ জন।
  9. হাওড়ার আন্দুল রোডে মেইনটেনেন্স নিয়ে বিবাদে প্রমোটর-বাসিন্দা সংঘর্ষ। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
  10. নন্দীগ্রামের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জিতলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। ১২টি আসনের প্রত্যেকটি আসনই জিতে নিলেন তৃণমূলের প্রার্থীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*