রোজদিন ডেস্ক : দেশে নাবালকদের সমাজ মাধ্যমে যোগাযোগ নিষিদ্ধ করার প্রস্তাব নিতে সংসদে বিল আনতে চান তেলেগু দেশম সাংসদ এল এস কে দেভারায়ালু। শিশু কিশোররা যেভাবে সমাজমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে এতে উদ্বিগ্ন তিনি। চান, ১৬ বছরের কম বয়সিরা যেন সমাজমাধ্যম ব্যবহার না করতে পারে, এর জন্য আইন প্রণয়ন করা হোক। সংসদের চলতি অধিবেশনে এই মর্মে বিল আনছেন তিনি। ইতিমধ্যে অষ্ট্রেলিয়া, ফ্রান্স ও কমবয়সিদের সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেভারায়ালুর এই প্রাইভেট বিল সরকার গ্রহণ করবে কিনা তা এখনও পরিস্কার নয়। সংসদে যদি এই বিষয়ে আলোচনা হয়, তবে অনেকেই তা সমর্থন করবেন বলে তাঁর আশা। সামাজিক ক্ষেত্রে যেভাবে সমাজ মাধ্যমের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, এতে বহু অভিভাবকই উদ্বিগ্ন। বিশেষত অল্পবয়সিদের এতে আসক্তি চিন্তার বিষয় হয়ে উঠেছে।
তেলেগু দেশম সরকারের শরিক হওয়ায় বিলটি গুরুত্ব পাবে বলে বিভিন্ন মহলের আশা।

Be the first to comment