রোজদিন ডেস্ক : চলতি বাজেটে এসটিটি বা সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বাড়তেই ধস দেশের শেয়ার বাজারে। এক ধক্কায় সেনসেক্স পড়ল প্রায় ২২০০ পয়েন্ট। নিফটিতেও দেখা গেল বড়সড় পতন। ফিউচার্স ও অপশনস ট্রেডিংয়ে কর বৃদ্ধির জেরে এখন মাথায় হাত ট্রেডারদের। রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই কর বৃদ্ধির ঘোষণা করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শেয়ার বাজার। একসময় সেনসেক্স ২২০০ পয়েন্ট নিচে নেমে যায়। পরে কিছুটা উঠে। এই পতনের প্রধান কারণ সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বৃদ্ধি। অর্থমন্ত্রী ঘোষণা করেন, এসটিটি ০.০২ শতাংশ থেকে বাড়িয়ে ০.০৫ শতাংশ করা হয়েছে। ফলে ট্রেডিংয়ের খরচ একলাফে অনেকটা বেড়ে যাবে। ফলে বিক্রি বাড়তে শুরু করে, আর তার ফলেই এই পতন। সেনসেক্স দিনের একসময়ে ২২০০ পয়েন্ট পড়ে ৮০,০৬৮-তে নেমে আসে। নিফটি ২.১৬ শতাংশ নেমে যায়। পরে ছবিটা সামান্য বদল হলেও অস্থিরতা কমেনি। বড় শেয়ারের থেকে বেশি খারাপ অবস্থা ছোট ও মাঝারি শেয়ারগুলির। তবে এই বাজেটে অনাবাসী ভারতীয় ও বিদেশিদের জন্য দরজা অনেকটাই খোলা হয়েছে। বিনিয়োগ বাড়াতে ব্যক্তিগত সীমা ১০ শতাংশ এবং সামগ্রিক সীমা ২৪।শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

Be the first to comment