মেডিকেল পর্যটন, আয়ুর্বেদে গুরুত্ব কেন্দ্রীয় বাজেটে

Spread the love

রোজদিন ডেস্ক : ক্যান্সার, মধুমেহর কিছু ওষুধের দাম কমছে। আজ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই ঘোষণা করেন। স্বাস্থ্য ক্ষেত্রে গত বছরের (২০২৫-২৬) তুলনায় এবার ১০% বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আমজনতার মানসিক স্বাস্থ্যর কথা মাথায় রেখে উত্তর ভারতে নিমহানস ২.০ গড়ে তোলা হবে। এই বাজেটে মেডিকেল পর্যটন, আয়ুর্বেদ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মলা সীতারামণ।
সরকারের দাবি, বিদেশেও এই দেশের চিরাচরিত আয়ুর্বেদ চিকিৎসার চাহিদা বাড়ছে। সেই কথা মাথায় রেখে আজ বাজেটে এমস-এর ধাঁচে তিনটি আয়ুর্বেদ প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, আয়ুর্বেদ এখন বিশ্বজনীন হয়েছে। গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ট্রাডিশনাল মেডিসিন সেন্টারকে আরও উন্নত করা হবে। গুরুত্ব দেওয়া হবে গবেষণা, প্রশিক্ষণ ও চিরাচরিত ওষুধ নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও।
মেডিকেল পর্যটনেও বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মলা সীতারামণ। রাজ্যগুলিকে সহায়তার লক্ষ্যে পাঁচটি আঞ্চলিক মেডিকেল হাব গড়ে তোলা হবে। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তা করা হবে।
উত্তর ভারতে নিমহানস ২.০ গড়ে তোলা ছাড়া রাঁচি ও তেজপুরের মানসিক হাসপাতালগুলির আরও উন্নয়ন করা হবে।

এবার জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কেন্দ্রের সহায়তা করা প্রকল্পগুলির বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনা খাতেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*