রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নির্মলা সীতারামণের পেশ করা কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক বলে উচ্ছ্বসিত প্রশংসা করেন। বলেন, এই বাজেট দেশকে বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পৌঁছে দেবে৷ একে তিনি মানুষের চাহিদার বাজেট বলেন।
এর মাধ্যমে দেশের আর্থিক উন্নতি হবে, সংস্কার নতুন গতি পাবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর দাবি, এখানে মূল্ বৃদ্ধি কমানোর দিশা আছে। আত্মনির্ভর ভারত প্রকল্পে নয়া দিশা দেবে। বিকশিত ভারত মজবুত হবে। উত্তর-পুর্ব ভারত-সহ পর্যটনে উৎসাহ দেবে।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। যা নিয়ে প্রথম থেকেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। আজও বলেন, এই চুক্তির ফলে দেশের যুব সম্প্রদায়, ছোট, মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন।
ঘটনাচক্রে বিরোধী শিবিরের সব গুরুত্বপূর্ণ নেতাই এই বাজেটকে দিশাহীন, আমজনতার দাবি পুরণের কোন কথাই নেই বলে তোপ দেগেছেন। যদিও প্রধানমন্ত্রী সহ তাঁর দল প্রত্যাশিতভাবেই এর প্রশংসায় মুখর।

Be the first to comment