রোজদিন ডেস্ক : নির্মলা সীতারমনের বাজেটকে “অন্ধ” বলে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন কংগ্রেসের শীর্ষনেতা তথা সাংসদ রাহুল গান্ধি। এদিন বাজেট শেষের পর এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি আক্রমণ করে লেখেন, এমন একটা বাজেট যা ভারতের প্রকৃত সমস্যা দেখতে পায় না, পৃথিবীব্যাপি পরিবর্তনের নিরিখে সংশোধন ও সংস্কারের রাস্তায় হাঁটতে পারে না, সেই পথটাকেই অস্বীকার করে। সেই সঙ্গে যুব সমাজ থেকে কৃষকদের হতাশা, ছোট ব্যবসায়ীদের সমস্যা থেকে বহির্বিশ্বের আর্থিক পরিস্থিতি, কোনওটাই এই বাজেটে মাথায় রাখা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এক্স হ্যান্ডলে রাহুল লেখেন—-
“যুব সমাজ বেকার, উৎপাদন ক্রমশ কমছে, বিনিয়োগকারীরা মূলধন দেশ থেকে সরিয়ে নিচ্ছে,
গৃহস্থের সঞ্চয় কমছে, কৃষকরা দুর্দশাগ্রস্ত ও হতাশ, বিশ্বব্যাপী আসন্ন ধাক্কা – সবই উপেক্ষা করা হয়েছে। একটি বাজেট যা সংশোধনের পথে যেতে অস্বীকার করছে, ভারতের আসল সংকটের দিকেও অন্ধ।

Be the first to comment