রোজদিন ডেস্ক :
ভারত সব ক্ষেত্রে আত্মনির্ভরতা পেয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী
নির্মলা সীতারামণ আজ দাবি করেছেন। সংসদে ২০২৬- ২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে তিনি এই কথা বলেন। বিশ্বের পরিবর্তনশীল মানচিত্রে ২০৪৭ সালের মধ্যে দেশে এক উন্নতশীল আর্থিক চিত্র তুলে ধরার প্রয়াস নেন। এই লক্ষ্যে
প্রশাসন দীর্ঘ মেয়াদি বৃদ্ধি ও স্থিতিকে অগ্রাধিকার দিয়ে বেশ কিছু অস্থায়ী ব্যবস্থা নিয়েছে।
কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা, ক্যান্সার সহ বেশ কিছু ওষুধে ছাড়, পণ্য করিডর, মহিলা হোষ্টেল ইত্যাদি তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে বাংলাদেশকে সহায়তা কমানো, চাবাহার বন্দরে তহবিল ছাঁটাই এর কথাও আছে।
বাজেটে তিন কর্তব্যের উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তা হল দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক বৃদ্ধি, অন্তর্ভুক্তি মুলক উন্নয়ন ও জন কেন্দ্রিক উন্নয়ন। তাঁর দাবি, এই বাজেটে কর্মসংস্থান, আয়ের স্থিতিশীলতা ও প্রয়োজনীয় পরিষেবাগুলি পাওয়ার জন্য লক্ষ্য রাখা হয়েছে। তিনি দক্ষতা বৃদ্ধি, পুঁজির বিকাশের ওপরও বিশেষ গুরুত্ব দেন।
প্রতিটি পরিবার, সম্প্রদায়, অঞ্চল ও ক্ষেত্রের অংশগ্রহণের কথা বলেন।
এই বাজেট “সব কা সাথ, সব কা বিকাশের ” লক্ষ্যে বলে সরকারের দাবি।

Be the first to comment