রোজদিন ডেস্ক : আমবাংলার প্রিয় আন্তর্জাতিক বইমেলা শেষ হবে ৩ ফেব্রুয়ারি। আজও বইমেলায় ভিড় উপছে পড়ে। গত ২২ জানুয়ারি মেলা শুরুর সময় থেকেই জনকল্লোল শুরু হয়। শেষ দিন তা তুঙ্গে ওঠে।
আজ এসএফআই-এর বই বিপণিতে ছোট অগ্নিকান্ডের ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয়। বিদ্যুৎ-এর শর্ট সার্কিট থেকে আচমকাই আগুনের ফুলকি ছড়ালে আতঙ্ক ছড়ায়। বিপণির কর্মীরাই দ্রুত তা নিভিয়ে ফেলেন বলে প্রকাশ।
এবারে বইমেলার থিম আর্জেন্টিনা। প্রতিদিনই মেলায় বহু মানুষের সমাগম হচ্ছে। আলোচনা, গান, গল্প, বই বিকিকিনি চলে।

Be the first to comment