অগ্নিগর্ভ বেলুচিস্তানে নিহত ১৯৩, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একশো জনের বেশি বালুচ বিদ্রোহী প্রাণ হারিয়েছেন। গত কয়েকদিনে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই প্রদেশের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালায়। ভারতের মদতে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে বলে পাকিস্তানের অভিযোগ। যা অস্বীকার করেছে ভারত। রবিবার তাঁদের সবাইকে নিকেশ করা হয়েছে বলে বেলুচিস্তান সরকারের দাবি। রণক্ষেত্র বেলুচিস্তানে গত দুদিনে হামলা, সংঘর্ষে ১৯৩ জন প্রাণ হারান। ওই প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, হামলায় ৩১ জন সাধারণ নাগরিক, ১৭ জন নিরাপত্তা রক্ষী প্রাণ হারান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪৫ জন হামলাকারী নিহত হন। তাঁরা বিএলএ বলে স্থানীয় প্রশাসনের দাবি। পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*