রোজদিন ডেস্ক : আজ সোমবার থেকে রাজ্যে শুরু হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এই উপলক্ষে সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। এদিন সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু। চলবে দুপুর ২টো পর্যন্ত। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লক্ষের কাছাকাছি। পরীক্ষার জন্য এরমধ্যেই বাড়তি বাস-সহ একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন।


Be the first to comment