রোজদিন ডেস্ক : আজ নির্ধারিত সূচি মেনে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১৫ জনের এক প্রতিনিধি দল। বিকেল ৪টের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। এসআইআর নিয়ে কমিশনের তাড়াহুড়ো, স্বেচ্ছাচারিতা, মৃত্যু, জোর করে চাপিয়ে দেওয়া নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষের হয়রানি নিয়ে কথা হবে। মঙ্গলবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment