- আজ শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- পরীক্ষার্থীদের জন্য পথে নামছে বাড়তি বাস। রাস্তায় সমস্যায় পড়লে থাকছে পুলিশের হেল্পলাইন।
- আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
- বিকেল চারটের ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১৫ জনের প্রতিনিধিদল।
- রবিবার সন্ধ্যায় ঢাকুরিয়া অঞ্চলে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ১০ জন। ঘটনার নেপথ্যে কারা তদন্তে পুলিশ।
- চার ঘন্টা শুনানির লাইনে। অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু প্রৌঢ়ের। নাম সিরাজুদ্দিন। বাড়ি হুগলির রিষড়ায়।
- অতিরিক্ত কাজের চাপ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও এক বিএলও আল ইমরান সরদার। তিনি বসিরহাট ১ ব্লকের বাসিন্দা।
- যাওয়ার মুখে আচমকা ফিরল শীত। টানা দু’দিন স্বাভাবিকের নিচে কলকাতার তাপমাত্রা।
- রাজ্যের দুই নির্মীয়মান মেট্রো প্রকল্পেও বরাদ্দ কমল বাজেটে, প্রকল্প শেষ করা নিয়ে সংশয়ে কর্তারা।
- পাকিস্তানের বালোচিস্তানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা দু’শোর কাছাকাছি।
- হাওড়া, কামরূপ বন্দে ভা৬স্লিপার ট্রেনে মিলবে এবার আমিষ খাবারও, ঘোষণা রেলমন্ত্রীর।
- পেন্টাগনে আমেরিকা, ইজরায়েল গোপন বৈঠক, ইরানে হামলার ছক, বাড়ছে জল্পনা

Be the first to comment