কাশ্মীরে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

Spread the love

রোজদিন ডেস্ক : কাশ্মীরের বারামুল্লা জেলায় আজ ভোরে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে ৪.৭ মাত্রা র এই ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভুমিকম্পের উৎস ছিল পাট্টান এলাকা। ভূস্বর্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গের থেকে ১০ কিমি উত্তর পূর্বে এই ভূকম্প অনুভূত হয়৷ কাশ্মীর উপত্যকা ভূকম্প প্রবণ হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ক্ষয়ক্ষতি না হওয়ায় তাঁরা অনেকটাই স্বস্তিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*