পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নির্ধারিত সূচি মেনে বিকেল চারটেয় নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. কমিশনের বৈঠকে মুখ্যমন্ত্রীর। সঙ্গে রয়েছেন অভিষেক, কল্যাণ। সঙ্গে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যরা।
  3. বাংলা থেকে আসা এসআইআর হয়রানির শিকার বাসিন্দাদের হেনস্তা করছে দিল্লি পুলিশ, অভিযোগ তৃণমূলের।
  4. বাংলার বাসিন্দাদের কেন হেনস্তা, প্রতিবাদে বঙ্গভবনে গিয়ে প্রতিবাদ খোদ মুখ্যমন্ত্রীর।
  5. দিল্লিতে জমিদারি রাজ চলছে, অভিষেককে পাশে নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর।
  6. নির্বিঘ্নে শেষ হল প্রথমদিনের মাধ্যমিক। পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
  7. মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে সকালেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  8. জঙ্গলমহলে পরীক্ষার্থীদের বাস এসকর্ট করে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল।পুলিশ।
  9. রবিবার সন্ধ্যায় ঢাকুরিয়ায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ১০ জন। নেপথ্যে কারা তদন্তে পুলিশ।
  10. যাওয়ার মুখে আচমকা ফিরল শীত। টানা দু’দিন স্বাভাবিকের নিচে কলকাতার তাপমাত্রা।
  11. পাকিস্তানের বালোচিস্তানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা দু’শো পার।
  12. মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তিনদিনের অধিবেশনে পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট।
  13. জোর করে ঘরে নিয়ে গিয়ে ৮৯ হাজার টাকা লুঠ, সোনা গাছিতে ধৃত ৩ যৌনকর্মী।
  14. মাধ্যমিক চলাকালীন তুফানগঞ্জের স্কুলে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ। হতাহতের খবর নেই।
  15. দুর্গাপুরে সাপের কামড়ে অসুস্থ পরীক্ষার্থী হাসপাতালে, পুলিশি পাহাড়ায় বিশেষ ব্যবস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*