অরিজিৎ সিং-এর বাড়িতে আমির খান

Spread the love

রোজদিন ডেস্ক : গত সপ্তাহে আচমকাই তিনি আর সিনেমায় প্লে ব্যাক গাইবেন না বলে ঘোষণা করেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। খ্যাতি, জনপ্রিয়তার চূড়ায় উঠে আচমকা কেন তিনি এই ঘোষণা করলেন তা নিয়ে অনুরাগীরা হতবাক। এখন ও চর্চা অব্যাহত। এরই মাঝে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তাঁর মুর্শিদাবাদের বাড়ি যান। এই নিয়েও চর্চা এখন তুঙ্গে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়ি আমির খানের আগমনের খবর চাপা থাকেনি। দুই তারকাকে দেখতে জনতার ভিড় জমে বাড়ির সামনে। সূত্রের খবর, শান্তিনিকেতনে শ্যুটিং করতে এসেছিলেন আমির খান। সেখান থেকে বন্ধু অরিজিৎ সিং এর বাড়ি আসেন। কেন তিনি এসেছিলেন, এখন অবধি তা নিয়ে কেউ মুখ খোলেননি।
উল্লেখ্য ডঙ্গল সহ আমির খানের একাধিক ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*