সোনম ওয়াংচুকের জামিন মামলার শুনানি হল

Spread the love

রোজদিন ডেস্ক : লাদাখের বিখ্যাত পরিবেশবিদ সোনম ওয়াংচুকের জামিনের আবেদনের শুনানি হল শীর্ষ আদালতে। বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি পি ভি ভারালের বেঞ্চে সোমবার এই শুনানি হয়। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ওয়াংচুক নেপাল, বাংলাদেশের মত পরিস্থিতি সৃষ্টি করতে তরুণদের প্ররোচনা দিয়েছিলেন। এমনকি তাঁর বক্তব্যে আরব বসন্তর উল্লেখও ছিল। চিন ও পাকিস্তানের সীমান্তের লাদাখের গুরুত্ব তুলে ধরে তিনি ওয়াংচুকের এই সব মন্তব্যর তীব্র সমালোচনা করে তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করেন।
ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর আবেদনক্রমে শীর্ষ আদালতে এই শুনানি হচ্ছে। তাঁর আইনজীবী ওয়াংচুকের বিরুদ্ধে আনা সব অভিযোগই খারিজ করেছেন।
মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে।
গত বছর সেপ্টেম্বর থেকে ওয়াংচুক জয়পুরের জেলে বন্দি আছেন। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতারের কোন যৌক্তিকতা নেই বলে তাঁর স্ত্রী আদালতে দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*