ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘ টানাপোড়েনের পর ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল। আমেরিকা ভারতের ওপর আরোপ করা শুল্কের হার ২৫% থেকে কমিয়ে ১৮% করায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকা ভারতের ওপর যে জরিমানা আরোপ করেছিল, সেই বিষয়ে মার্কিনি সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল কিনতে রাজী। এই সব নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথাও বলেছেন।
দুই দেশের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ায় খুশি প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে সমগ্র ভারতবাসীর পক্ষে ট্রাম্পকে ধন্যবাদ জানান। প্রিয় বন্ধুর দেশের বৃহৎ অর্থনীতি ও ভারতের গণতন্ত্র এক সঙ্গে কাজ করলে আমজনতা উপকৃত হবে বলে মনে করেন।
মার্কিন রাষ্ট্রপতি সারা বিশ্বে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য কাজ করছেন বলে জানান। ভারত তাকে সমর্থন করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*