দেরাদুনে বাস দুর্ঘটনায় নিহত চার, আহত সাত

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরাখন্ডের দেরাদুনে আজ সকালে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় চার জন নিহত ও সাত জন আহত হয়েছেন। কুয়ানুর কাছে মীনাক রোডে হিমাচল রোডওয়েসের একটি বাস খাদে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। বাসচালক দীনেশ কুমার (৫৪)ও প্রাণ হারিয়েছেন, তিনি সিমলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যান।এলাকাটি খাড়া পাহাড় হওয়ায় দুর্ঘটনা হয় বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। দুর্ঘটনাগ্রস্ত বাসটির খুবই ক্ষতি হয়েছে। এখন অবধি চার জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সাতজন আহত। বাসে ত্রিশ জন যাত্রী ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*