ভোটের টিকিট মিলবে না? নিজের ছোট্ট মেয়েকে হত্যা বাবার!

Spread the love

রোজদিন ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চান বাবা। কিন্তু সেই ইচ্ছায় বাধা তিন সন্তান। মহারাষ্ট্র-এ ভোটে লড়তে হলে দুই এর বেশি সন্তান থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। তাই ভোটে দাঁড়াতে নিজের ছোট্ট মেয়েকে হত্যা করতেও হাত কাঁপেনি বাবার! এমনই হাড়হিম ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র ও তেলেঙ্গানা।
গত ২৯ জানুয়ারি তেলেঙ্গানার নিজামাবাদের একটি জলাশয় থেকে ছয় বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নামার পর ভয়ংকর ছবি সামনে আসে। অচেনা শিশুটির খোঁজে পুলিশ তার ছবি সমাজমাধ্যমে দেয়। তেলেঙ্গানা ও মহারাষ্ট্রর সীমান্ত লাগোয়া কেরুর গ্রামে তার খোঁজ মেলে। প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও টানা পুলিশি জেরায় ধৃত পান্ডুরঙ্গা তার অপরাধ স্বীকার করে। যা শুনে বাকরুদ্ধ পুলিশ।
নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছায় নিজের ছোট্ট মেয়েকে খালের জলে ফেলে দিয়েছিল সে।
যা জেনে প্রতিবেশীরা সহ সকলেই হতবাক।
এমন মর্মান্তিক ঘটনা যে সম্ভব তা বিশ্বাস করতেও পারছেন না তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*