কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬, তুমুল আতঙ্ক শহরে

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবার সন্ধেয় আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও শহরতলি। মঙ্গলবার রাত নটা বেজে সাত মিনিটে কেঁপে ওঠে মাটি। কয়েকটি জেলা থেকেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। কম্পনের উৎসস্থল মায়ানমার। রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া থেকেও কম্পনের খবর মিলেছে। তবে এখনও পর্যন্ত কম্পনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। সাম্প্রতিককালে বেশ কয়েকবার এভাবেই কেঁপে উঠল কলকাতা। ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মনে। এর আগে ২১ নভেম্বরও কেঁপে উঠেছিল কলকাতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*