রোজদিন ডেস্ক : রাজ্যে নতুন রাজনৈতিক দল তৈরি করে রাজনৈতিক মহলে সাড়া ফেলেছেন তিনি। মুখ্যমন্ত্রী, তাঁর সরকার, শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে নিজেকে শাসক বিরোধী প্রতিপন্ন করার প্রয়াস নিয়েছেন। দল তাঁকে সাসপেন্ড করলেও এই সব নিয়ে রা কাড়ে না। এখনও তিনি তৃণমূল এর বিধায়ক। আজ বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিন শাসক দলের সঙ্গে খোশ মেজাজে নিজের আগের আসনেই বসতে দেখা গেল বিদ্রোহী (?) বিধায়ক হুমায়ুন কবীরকে।
সূত্রের খবর, হুমায়ুন কবীর নিজে এবং তৃণমূল এই বিষয়ে কিছু না জানানোয় তাঁর আসন অপরিবর্তিত আছে।
এই নিয়ে হুমায়ুন কবীরের নিজেরও কোন অস্বস্তি নেই। আগের মতই তাঁর দুপাশে শাহনওয়াজ খান ও জয়দেব হালদার বসেছিলেন।
তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে চর্চা এখন তুঙ্গে।
যদিও এই নিয়ে তাঁর তেমন কোন হেলদোল লক্ষ্য করা যায়নি।
চলতি মাসের শেষ সপ্তাহে সব কিছু স্পষ্ট হবে বলে তিনি ইঙ্গিত দেন।

Be the first to comment