১০টা

Spread the love
  1. নির্বাচন কমিশনার ইমপিচমেন্ট নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,‘মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট নিয়ে আলোচনা করা যেতেই পারে- আমাদের সংখ্যা নেই। কিন্তু রেকর্ড থাকবে।’
  2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘বাংলায় সুপার ইমারজেন্সি চালাচ্ছে এরা- সরকারকে কোনও কাজ করতে দিচ্ছে না। নির্বাচন কমিশন তো আমাদের ছয় মাস সময় নিয়ে নিল। সরকারি কর্মী, শিক্ষকরা সব SIR-এর কাজে ব্যস্ত। গণতান্ত্রিক ভাবে লড়তে না পেরে পশ্চিমবঙ্গকে টার্গেট। জানতে চাই, পশ্চিমবঙ্গ থেকে কত রোহিঙ্গা পেলেন।পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় গাজিয়াবাদ, নয়ডার ভোটার কোথা থেকে এল?’
  3. দিল্লির বঙ্গভবন থেকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে। আমাদের দলের পেপার চুরি করা হচ্ছে। আমাদের দলের লোককে জেলে ভরে দিচ্ছে। এজেন্সিকে ব্যবহার করে চলেছে। বিজেপির সাধু-সন্তরা সব ঘরে চোর ডাকাত বসিয়ে রেখে পার পেয়ে যাচ্ছে।’
  4. মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন BJP-র য়ুমনাম খেমচাঁদ সিং। তাঁকেই BJP-র পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মণিপুরে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। তার পরেই রাজ্যের দায়িত্ব নেবেন তিনি।
  5. I-PAC কাণ্ডে সুপ্রিম কোর্টে এক সপ্তাহ পিছিয়ে গেল ED মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি।
  6. আনন্দপুরের নাজিরাবাদের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পুলিশের ব্যারিকেডের এ পারে দাঁড়িয়েই ঘটনাস্থলটি দেখেন তিনি। অগ্নিকাণ্ডে নিখোঁজ ও মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
  7. আনন্দপুরের দুর্ঘটনাস্থলে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের ৩ সদস্যের প্রতিনিধিদল।
  8. ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে তিবিলিসি, আলমাতি, বাকু এবং তাসখন্দের সমস্ত উড়ান পরিষেবা বাতিল করল ইন্ডিগো। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষেবা স্থগিত থাকবে।
  9. পিস্তল উঁচিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ সিরাজুল ইসলাম নামে তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পুলিশ তাঁকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করেছে। ধৃতের থেকে একটি ৭ এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
  10. স্কুটিতে চেপে এসে প্রকাশ্যে মহিলার শ্লীলতাহানি। রবিবার এই ঘটনা ঘটে চ্যাটার্জীহাট থানা এলাকায়। গ্রেপ্তার অভিযুক্ত যুবক রজপ্রিয় সাহা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*