রোজদিন ডেস্ক :
কারামুক্তির পর বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বিধানসভা সূত্রে প্রকাশ, তিনি গ্রন্থাগার কমিটি, একটি স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়েছেন।
বামফ্রন্ট আমল থেকে বিধায়ক আছেন পার্থ চ্যাটার্জি। পরিবর্তনের সরকারের শুরু থেকেই তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। বিধি অনুযায়ী মন্ত্রী থাকলে কমিটিতে থাকা যায় না। ২০২২ সালে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে কারাবন্দি হন তিনি। গত বছর জামিনে মুক্তি পেলেও এখনও রাজনীতির ময়দানে তেমন তৎপর দেখা যায়নি তাঁকে।
বিধায়ক হিসাবে এবার একাধিক কমিটিতে স্থান পেলেন তিনি।

Be the first to comment