দশে দশ

Spread the love
  1. বৃহস্পতিবার রাজ্য বাজেট। এ বারের বাজেট হবে ‘ভোট-অন-অ্যাকাউন্ট’।
  2. সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে চলতি বছরের বাজেট ভোটমুখী হবে কি না, সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী।
  3. বৃহস্পতিবার DA মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি পি কে মিশ্রর এজলাসে এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলার রায়দান রয়েছে। আদালতের এই রায়ের অপেক্ষাতে  রয়েছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী।
  4. ইরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বিমানগুলির পরিষেবা স্থগিত করেছিল ইন্ডিগো। এ বার এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিবিলিসি, আলমাতি, বাকু এবং তাসখন্দের সমস্ত উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে।
  5. পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখির পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও সংরক্ষিত শ্রেণির বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে এই তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
  6. কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ভোর এবং সন্ধ্যার দিকে কোনও জেলায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গেই তা উধাও হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই।
  7. বেআইনি চোলাই মদ, গাঁজা-আফিমের মতো মাদকের বিরুদ্ধে এ বার কড়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এমনকী, রাস্তার ধারে থাকা ধাবাতেও বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগ উঠলে করা হবে কড়া পদক্ষেপ।
  8. মুম্বইয়ের গুরুগ্রামের একটি বহুতল আবাসনের লিফটে হাইড্রোজেন বেলুন ফেটে বিপত্তি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লিফট বন্ধ হতেই যাত্রীর হাতে থাকা বেলুনগুলি ফেটে হঠাৎ আগুন লেগে যায়। কোনও ক্রমে লিফট থেকে বেরিয়ে প্রাণে বাঁচান তিনজন।
  9. অন্য জাতের যুবকের সঙ্গে বোন পালিয়ে গিয়েছে। এই নিয়ে ক্ষোভ-দুঃখ ছিলই। বোনের পালানোর কথা তুলে নানা অছিলায় কটাক্ষ করতেন এক প্রতিবেশী। সহ্য করতে পারেননি দাদা। শেষে প্রতিবেশী দম্পতিকে গুলি করে খুন করলেন আনন্দ চন্দ্র নামে ওই যুবক। মঙ্গলবার উত্তরপ্রদেশের মৈনপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  10. WPL-এর ফাইনাল ম্যাচে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ, মুখোমুখি স্মৃতি মান্ধানা ও জেমাইমা রদ্রিগেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*