প্রধানমন্ত্রীর উত্তর চাই, আজও সংসদ উত্তাল হতে পারে

Spread the love

রোজদিন ডেস্ক : এপস্টাইন ফাইলে প্রধানমন্ত্রীর নাম, গালওয়ান নিয়ে তাঁর ও সরকারের ভূমিকা নিয়ে আজও সংসদ উত্তাল হতে পারে। গতকাল কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যে তার ইঙ্গিত মিলেছে। নজিরবিহীনভাবে গতকাল বিকেলে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে আসেননি প্রধানমন্ত্রী। সরকার পক্ষ দায় চাপিয়েছে বিরোধী দের ওপর। বলা হয়েছে, বিরোধী পক্ষের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রীর আসন ঘিরে রাখার দরুণ তিনি আসেননি। বিরোধী দের মতলব ভাল ছিল না ইত্যাদি।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সংসদেই বলেছিলেন, প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। পরে সংসদ চত্বরে তিনি সাফ জানান, তাঁরা গালওয়ান নিয়ে সরকারের বক্তব্য চান। এপস্টাইনের মত কুখ্যাত যৌন অপরাধীর ফাইলে কেন প্রধানমন্ত্রীর নাম তিনি প্রশ্ন তোলেন।
কেনই বা রাহুল গান্ধীকে প্রাক্তন সেনা প্রধান নারভানির বই থেকে পড়তে দেওয়া হচ্ছে না জানতে চান। বলেন, বিজেপির সদস্যরা যেখানে সঞ্জয় বারু সহ যে কারও লেখা, যে কোন বই, ম্যাগাজিন থেকে সভায় পড়তে পারেন, উদ্ধৃতি দিতে পারেন, তখন ওঁকে কেন পড়তে দেওয়া হবে না? এই সব নিয়ে
দৃশ্যত ক্ষুব্ধ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এই সব কোন রাজনৈতিক বিষয় না, গণতন্ত্রর ব্যাপার। মানুষের জানার অধিকার আছে।
গালওয়ানে কি হয়েছিল, দেশের সঙ্কটে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী কি ভূমিকা নিয়েছিলেন, তা জানার অধিকার দেশের মানুষের আছে বলে তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন।
সূত্রের খবর, বিরোধী পক্ষ, বিশেষত কংগ্রেসের এই রণং দেহি ভূমিকায় কিছুটা হলেও চিন্তিত বিজেপি। আজ সংসদে রণ কৌশল কি হবে তা নিয়ে সরকার, বিরোধী উভয় পক্ষই সলা পরামর্শ করছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*