রোজদিন ডেস্ক : বারাসত জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফের বড়সড় জয় পেল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে নির্বাচনী লড়াইয়ে ধরাশায়ী বাম-কংগ্রেস জোট। মোট ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একক ভাবে ৯টি আসনে জয়লাভ করল। ৮টি আসন পেয়েছে বাম-কংগ্রেস জোট। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও অলোক সমাজপতি। গতবারের ধারা বজায় রেখে একটি আসনও পেল না গেরুয়া শিবির। বাম-কংগ্রেস জোট গতবার ৯টি আসন পেয়েছিল। কিন্তু এবার তা কমেছে। সভাপতি ও সম্পাদক তৃণমূল কংগ্রেসের হওয়াতে ও সংখ্যার নিরিখে বারের নিয়ন্ত্রন ফের শাসক দলের হাতেই থাকলো।

Be the first to comment