আজই ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টে

Spread the love

রোজদিন ডেস্ক : শুনানি শেষ হয়ে গিয়েছিল গত সেপ্টেম্বরে। তবে রায় স্থগিত ছিল। অবশেষে আজ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সময় দেওয়া হয়েছিল ৬ সপ্তাহ। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই বকেয়া টাকা দিতে পারেনি রাজ্য। উল্টে আরও ৬ মাস সময় চায় তারা। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই রায় ঘোষণা করবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের প্রাপ্ত ডিএ-র হার ৫৮ শতাংশ। অন্যদিকে, রাজ্য সরকারের ডিএ-র হার ১৮ শতাংশ। কেন্দ্র ও রাজ্য ডিএ-র ফারাক ৪০ শতাংশ। এই তফাৎ নিয়েই রাজ্য সরকারি কর্মীর। এই মামলার পাশাপাশি আজ রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটও পেশ হবে। সেখানে ডিএ নিয়ে কোনও ঘোষণা হয় কিনা সেটাও দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*