সকাল থেকে আচমকা বন্ধ ইনস্টাগ্রাম, বেলা বাড়তে কিছুটা স্বাভাবিক হচ্ছে পরিষেবা

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার সকাল থেকে আচমকা বন্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম। যার ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ইউজার বিভ্রাটের শিকার। জানা যাচ্ছে কারও কারও ক্ষেত্রে অ্যাপ কাজ করলেও ওয়েব সাইটে সর্বত্র সমস্যা দেখা দিচ্ছে। ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টাগ্রাম খুলতে গেলেই দেখাচ্ছে, সরি, সামথিং ওয়েন্ট রঙ। এক্স হ্যান্ডলে সমস্যার কথা জানিয়ে পোস্ট করেছেন অনেক ইউজার। ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অনেকে আবার দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। যদিও এই নিয়ে ইনস্টাগ্রামের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে বেলা বাড়তেই সমস্যা ধীরে ধীরে মিটছে বলেই খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*